দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
আজ ২১শে জুন রবিবার সিপিআইএম,হেঁড়িয়া এরিয়া কমিটির উদ্যোগে হেঁড়িয়া বাজারে সুকুমার সেনগুপ্ত স্মৃতিভবন প্রাঙ্গণে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা দিবস ( ২১ শে জুন, ১৯৭৭)স্মরণে গর্বের ৩৪ বছরের সুশাসনের ইতিহাস জনমনে জাগরুক করতে রক্তদান ও অালোচনা সভা অায়োজিত হয়। সভাপতিত্ব করেন সিপিঅাইএম নেতা যাদবেন্দ্র সাহু।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। অলোচনা সভায় বক্তব্য রাখেন সিঅাইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি দীপক দাশগুপ্ত ,সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সি আই টি ইউর জেলা সম্পাদক সুব্রত পন্ডা, হিমাংশু দাস,নির্মল জানা, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বিমল চক্রবর্তী, মামুদ হোসেন, পরিতোষ পট্টনায়ক, ভরত মাইতি, কাঞ্চন মুখার্জি, মৃন্ময় মাইতি, অতুল্য সুন্দর উকিল প্রমুখ। সিঅাইটিইউ নেতৃত্ব ভগবানপুর -২ ব্লকের বরোজ অঞ্চলের অামফান দুর্যোগে নিহত কিঙ্কর দলাইর সহধর্মিণী কানন দলাইর হাতে নগদ ১৫০০০ টাকার সাহায্য হিসাবে তুলে দেন সিঅাইটিইউ রাজ্য অনাদি সাহু। খেজুরী-২ ব্লকে র বারাতলা ও নন্দীগ্রাম-১ ব্লকের টেঙ্গুয়াতে কয়েকশত অামফান দুর্যোগ কবলিত মানুষকে খাদ্য সামগ্রী, ত্রিপল ও অনান্য ত্রাণ সামগ্রী তুলে দেন সিঅাইটিইউ রাজ্য ও জেলা নেতৃত্ব। সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন তৃণমূল ও বিজেপির বিকল্প হল বামফ্রন্ট ও গনতান্ত্রিক -ধর্মনিরপেক্ষ জোট।তিনি বামফ্রন্ট সরকারের গৌরবময় ৩৪ বৎসরের সুশাসন ও গরীব-খেটেখাওয়া মেহনতি শ্রমিক স্বার্থে সরকারের গণমুখী নীতির বিশদভাবে ব্যাখ্যা করেন।করোনা পেটের ভাত অার অাম্ফান মাথার ছাদ কেড়ে নিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার বিপরীতে বামফ্রন্ট তথা সিপিঅাইএম কর্মী দের করোনা ও অাম্ফান মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নেতা হিমাংশু দাস। মামুদ হোসেন জানান রক্তদান শিবিরে তমলুক ও কাঁথি ব্লাড ব্যাঙ্কের কর্মকর্তারা ১৭৬ জনের রক্ত সংগ্রহ করেন।