
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। পটাশপুর -২এর পঁচেট অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে লাদাখ সীমান্তে ভারতীয় শহীদ জওয়ানদের স্মৃতিতে জাতীয় পতাকা উত্তোলন মোমবাতি জ্বেলে মৌন মিছিলে শ্রদ্ধা জ্ঞাপন হয়। রবিবার বিকেল ৪ টায় খড়ুই বাজারে কর্মীরা শহীদ বেদিতে পুস্পার্ঘ দিয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে। ছিলেন দলের পটাশপুর -২ ব্লক সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস, সমবায় সেলের ব্লক সভাপতি দুর্গাপদ পাহাড়ী,অঞ্চল যুব সভাপতি সন্তু মাইতি,যুব সদস্য অভিজিৎ বাটুল, চন্দন রায় ,উমাশঙ্কর দাস, জাহাদুল ইসলাম, সুদীপ দাস ও অতনু দাস প্রমুখ।
