
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। বিধায়ক সমরেশ দাসের উদ্যোগে এগরা-১ যুব তৃণমূল আয়োজিত নেগুয়া দলীয় কার্যালয়ে এবং ছত্রী অঞ্চল তৃণমূল আয়োজিত ছত্রী দলীয় কার্যালয়ে দুটিতে শহীদ স্মরণ ও সাংগঠনিক সভা হয়। দলের মূল যুবশক্তির সফল রূপায়ন ও শ্রীবৃদ্ধি, তাদের কাজে লাগিয়ে সাম্প্রতিক করোনা ও আম্ফান বিপর্য মোকাবেলায় কি কি সুবিধে হয়েছে তা যেমন উঠে আসে, কি করলে ভালো হত তা আলোচিত হয়। মানুষের পাশে যাওয়া, তাদের ভালো মন্দের খোঁজ নেওয়া, তাদের বিপদে পাশে থাকা, এই দুই বিপর্যে দল ও তৃণমূল দলের সরকার কি কি করছে তা মানুষ কে বোঝানো,কোথায় কি চাহিদা আছে তা জেনে কি করতে হবে সেই মতো দলকে অবহিত করা,ত্রাণে প্রকৃত পাপক যেন বঞ্চিত না হয় সে বিষয়ে সংকীর্ণতা এড়ানো, কোয়ারেন্টাইনে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের চাহিদা মতো ব্যবস্থা, তাদের টেস্টের পরামর্শ দেওয়া প্রভৃতি বিষয়ে যুব কর্মীদের পরামর্শ দেন জনপ্রিয় বিধায়ক সমরেশ দাস। ৮টি অঞ্চলের বুথ স্তরের যুব কর্মীও কর্মকর্তা ২০জন করে অংশগ্রহণ করেন সঙ্গে দলীয় পঞ্চায়েতগণ। পাঁচরোল,আর বি সি্ ও ছত্রী ৩ অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস, যোগেন্দ্র নাথ মাইতিরা আলোচনায় অংশ নেন। সভার শুরুতে ভারত চীন সীমান্ত লাদাখে শহীদ ২০ ভারতীয় সৈনিককে শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন, শহিদ বেদিতে মাল্যদান করে ১মিনিট নীরবতা পালন করা হয়। দেশের জন্য প্রান দেওয়া বপন্ন সৈনিক পরিবারের প্রতি সমবেদনা জানান হয় পাশাপাশি একটি মৌন মিছিল নেগুয়াতে পরিক্রমা করে। সভায় উপস্থিত দলের জেলা যুব সহ-সভাপতি সন্দীপ পাত্র জানান দল অন লাইনে বাংলা যুবশক্তির যে সদস্য পদ গ্ৰহনের উদ্যোগ রাজ্যজূড়ে নিয়ে ছেন তাতে প্রতি ব্লকের লক্ষ্য মাত্রা৭৫০, এই ব্লকে ইতিমধ্যে ৪০০জন নাম নথিভুক্ত করেছেন। ছিলেন জেলা যুব সম্পাদক ধীমান মাইতি, জেলা যুব সদস্য গৌরীশঙ্কর মাইতি, দলের ব্লক যুব কার্যকরী সভাপতি তন্ময় পাত্র, চন্দন রায়, মানস দত্ত, নীলাঞ্জন মাইতি প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন ব্লক যুব সভাপতি শান্তনু নায়ক। অনুরূপ ভাবে ছত্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভায় অঞ্চলের বুথ স্তরের যুব ও মাদার সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাধাকান্ত বর, প্রধান আশীষ প্রধান, উপ প্রধান ধনঞ্জয় জানা প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সম্মত এই পর্যালোচনা সভা সফল হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার উদ্যোগতা ও মূল আলোচক বিধায়ক সমরেশ দাস।