দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। রবিবার দুবদা যুব তৃণমূল কংগ্রেসেরসাংগঠনিক সভায় সার্বিক উন্নয়নে ও সাম্প্রতিক করোনা ও আম্ফান মোকাবেলা তৃণমূল সরকারের ইতিবাচক ভূমিকা তুলে বক্তব্য রাখন ব্লক যুব তৃণমূল নেতৃত্ব রাজকুমার দুয়ারী। সভায় উপস্থিত ২০০ এর অধিক যুব কর্মী। অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মৃণাল কান্তি জানা যুবদের সুশৃঙ্খলভাবে ও সুচিন্তিত ভাবে তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের প্রচারে অংশ গ্রহণের আবেদন রাখেন। ছিলেন অঞ্চল তৃণমূল সভাপতি খগেন্দ্র নাথ দুয়ারী, দুব্দা পঞ্চায়েত প্রধান রাধারাণী বর, উপ প্রধান সত্যরঞ্জন মাইতি,ব্লক নেতৃত্ব মির্জা নাসের হোসেন বেগ, কিশোর গোপাল ভূঞ্যা ও অন্যান্য নেতৃত্ব।সভায় সিপিআইএম দল থেকে তৃণমল কংগ্রেসের কর্মকাণ্ডে খুশী হয়ে যোগদান করলেন অতনু নন্দন জানা। আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে আরও অনেকে তৃণমূল কংগ্রেসের ভীড়বেন তার ও ইঙ্গিত দেন খগেন বা্বু।