গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                               রামনগর -১পঞ্চায়েত সমিতির -২বারের কর্মাধক্ষ‍্য সুবলচন্দ্র সেনাপতি(৭০) শনিবার দুপুর ১২-৩০এ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীঘা ডি এল জে শিক্ষাসদনের প্রাক্তন সভাপতি ও সম্পাদক ছিলেন। তার প্রয়ান খবরে দীঘার খাদাল গোবরা গ্রামের বাসভবনে গিয়ে অন্তিম শ্রদ্ধা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বেরা, শিক্ষাকর্মী রাখাল চন্দ্র গিরি, অংশুমান প্রধান, হরিচরণ জানা, ননীগোপাল জানা ,রামনগর -১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র,পদিমা-২ পঞ্চায়েত প্রধান গোপাল পাত্র প্রমুখ। শিক্ষা সদন এর বর্তমান শিক্ষক নন্দগোপাল পাত্র জানান সুবল বাবু ১৯৯২-৯৫ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ,১৯ ৯৫থেকে ২০০০ সম্পাদক, পদিমা -২পঞ্চায়েতের উপ প্রধান, চাঁপাবনী এস কে ইউ এস এর সভাপতি ও সম্পাদক, রামনগর ১ ও ২ মার্কেটিং সোসাইটির ডাইরেক্টর ছিলেন। দীঘা শিবমন্দির পরিচালন কমিটি সম্পাদক ও দীঘা শিশু কল্যাণ সংসদের প্রতিষ্ঠা পর্ব থেকে যুক্ত ছিলেন। তার একমাত্র পুত্র সন্দীপ, দুই কন্যা সংগীতা স্যার ও সঞ্চিতা দে, দুই জামাতা বিশিষ্ট ব্যবসায়ী দীপক সার ও দেবাশীষ দে এবং দুই নাতি অনির্বাণ সার, দেবায়ন দে এবং এক নাতনী দেব শিখা দে সহ অসংখ্য গুনমুগ্ধ রেখে অমৃত লোকে পাড়ি দেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *