গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                     পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের সারদাবাড় এ্যাথেলেটিক্স ক্লাব আয়োজিত বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর এর সহযোগিতায় দেউলবাড় গ্রাম মঙ্গল সমিতি ব্যবস্থাপনায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণে খাদ্য সামগ্রী বিতরণ হয় সোমবার। আলু, সোয়াবিন, ডাল ,সরিষার তেল ,নুন, হলুদ, মশলাপাতির প‍্যাকেট বিতরণ করা হয় ।

    উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি দেবাশীষ মাইতি , গ্ৰাম মঙ্গল গুচ্ছ সমিতির সম্পাদক অশোক বায়েড় ও সহ সভাপতি পীয়ুষ কান্তি নন্দী, স্থানীয় পঞ্চায়েত সদস্যা পিয়ালী পাত্র, ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাব সম্পাদক উৎপল বিকাশ দাস। স্বাস্থ্য সম্মত সামাজিক দূরত্ব মেনে বিতরণ পর্ব সুসম্প ন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সভাপতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *