গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                              এগরা-১ এর কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের  করোনা ও আম্ফান মোকাবেলা ও পরবর্তী পুনর্গঠনে দলীয় কর্মীদের নিয়ে বিধায়ক সমরেশ দাসের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার। প্রধান উপপ্রধানসহ ৬টি সংসদের নির্বাচিত সদস্য,বুথ সভাপতি ,সম্পাদক যুব ও মাদার স‌ংগঠনের সদস্যদের নিয়ে দুটি বিপর্যয়’ মোকাবেলায় সরকারের ইতিবাচক পদক্ষেপ, গণমুখী প্রকল্পগুলির মাধ্যমে তৃণমূল সরকার কি ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা প্রচার করে বিরোধীদের মোকাবেলা করা, কর্মীদের কাজ মানুষকে তা বোঝানোর।দলের যুবশক্তিকে এই বিষয়ে এগিয়ে এসে মানুষের কাছে যাওয়ার ও তাদের সঙ্গে সু সম্পর্ক রক্ষার পরামর্শ দেন।

    ত্রাণ বন্টনে প্রকৃত প্রাপক যাতে বঞ্চিত না হয় সে বিষয়ে সতর্ক হতে বলেন। কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে গিয়ে খোঁজ খবর নেওয়া, তাদের প্রয়োজনীয় টেস্টের পরামর্শ দেওয়া ও সহযোগিতা করার কথা বলেন। দলের স্বার্থে কোথায় কি করা দরকার তারও যথাযথ সুপারিশ কথা বলেন। কার্যত লগডাউনে বসে যাওয়া একশ্রেণীর দলীয় কর্মীকে হোমটাস্ক দিলেন বলা যায় স্বভাবসিদ্ধ এই শিক্ষক বিধায়ক। কর্মীকে একটিভ করতে কয়েকদিন ধরে তার এই ধারাবাহিক পরিকল্পনায় কার্যত চনমনে দলীয় কর্মীরা। তিনি কর্মীদের কিছু ত্রুটি বিচ‍্যুতি ও আচরণ সংশোধন যে জরুরি তা বুঝিয়ে দেন। মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধিতে জোর দেওয়ার কথা বলেন।।এদিন কৈঁথোড় সংসদ থেকে নির্বাচিত ২০০৮-২০১৩ পঞ্চায়েত বোর্ডের সিপিএম এর প্রাক্তন উপপ্রধান মিনু সাউ ও তার পরিবারসহ কয়েক জন তৃণমূলে যোগ দান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিধায়ক সমরেশ দাস। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পঞ্চায়েত প্রধান হরিপদ দাস।স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই পর্যালোচনা সভা সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান বিধায়ক।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *