দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                            সোমবার ২২ জুন,অতিমারী করোনায় কাজ নেই গ্রামের প্রান্তিক লোকদের ।তার উপর আমফা সাইক্লোন শেষ করেছে মাথা গোঁজার ঠাঁই ,গাছপালা,পুকুর,ভেড়ির মাছ চাষ।সরকারি সাহায্য এলেও জুটছেনা তৃণমূলের চাপে, এমনই অভিযোগের গুঞ্জন উঠে এল কাঁথি -৩  এবং দেশপ্রান ব্লকের বামুনিয়া ও দারিয়াপুর অঞ্চলের মানুষের।বঙ্গোপসাগরের ধারে বসবাসকারী গ্রামগুলো আম্ফানে লন্ড ভন্ড।সমুদ্র কাছে থাকায় বেসির ভাগ মানুষ মৎস্যজীবী।

    তাদের পাশে দাঁড়ালো বেঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্কমেন্স ফেডারেশন রাজ্য কমিটি ও সিআই টি ইউ । সোমবার দারিয়াপুর অঞ্চলের পূর্ব জগন্নাথপুরে ৫০০জনের গণভোজের আয়োজন করে সামাজিক বিধি বজায় রেখে । খাওয়া- দাওয়ার পরে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি স্বাস্থ্য কীট দেওয়া হয়।কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলা থেকে আসা সমব্যাথীদের কমিউনিটি রান্না, পরিবেশনা ও তদারকিতে খুশী এলাকার মহিলা শিশু।
      স্থানীয়  সুতনু মাইতি,তাপস মিশ্র ,মানিক গারুদের সহযোগিতায় নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলার সি আই টি ইউ’র সাধারণ সম্পাদক সুব্রত পন্ডা।অল বেঙ্গল মিউনিসিপ্যালিটি ওয়ার্কমেন্স সংগঠনের রাজ্য সম্পাদক দীপক মিত্র ,সভাপতি ফুল কুন্ডু,সমীর সাহা,সমীর সরকার, সোনালী ভট্টাচার্য, সুমিত গোস্বামী ,বিশ্বনাথ হালদার, সঞ্জীব দে, বনবিহারী পাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

        এঅাইটিউ-র উদ্যোগে ব্লকের বামুনিয়া অঞ্চলের দুর্যোগ কবলিত ৮০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সিঅাইটিইউ জেলা সম্পাদক সুব্রত পণ্ডা, হরপ্রসাদ ত্রিপাঠী , মামুদ হোসেন,কানাই মুখার্জি ,সঞ্জিত দাস। 

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *