দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। আজ ২৩শে জুন মঙ্গলবার,বেলুড় মঠ ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের সহযোগিতায়,”গ্রামমঙ্গল” গুচ্ছ সমিতি দেউলবাড় শাখার ব্যস্থাপনায়, কালিরবাজার “বিবেকানন্দ সেবক সংঘ”র পরিচালনায় আম্ফান ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ পরিবারকে ত্রাণে খাদ্যসামগ্রী ওস্বাস্থ্য কিট প্রদান করা হয়।এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের সদস্য দেবাশীষ মাইতি,”গ্রামমঙ্গল”এর সাধারণ সম্পাদক অশোক বায়েড়,আড়গোয়াল পঞ্চায়েতের উপ-প্রধান অপরেশ সাঁতরা,ব্রজবল্লভপুর পঞ্চায়েত সদস্য মহিম রঞ্জন জানা,”গ্রামমঙ্গল” এর কোষাধ্যক্ষ উৎপল বিকাশ দাস ও শাখা কর্মী শ্রীকান্ত মাইতি,কৌস্তভ মাইতি, ব্যবস্থাপক সংঘের সম্পাদক সুভাষ জানা,ক্লাব গভর্নিং বডির সদস্য অরিন্দম সী,সৌরভ মহাপাত্র,অনীক মান্না,অপূর্ব জানা,সুব্রত জানা প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই সেবা কর্মসূচি সফল হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ব্যবস্থাপক ক্লাব সভাপতি ঝন্টু হাজরা।