গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                   আজ ২৩শে জুন মঙ্গলবার পুন‍্য রথযাত্রার দিন সাম্প্রতিক চীন সীমান্তে রাজ‍্যের শহীদ পরিবারদের’কে ১০ লক্ষকরে টাকার চেক তুলে দেওয়া হয়। রাজ‍্যের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর প্রতিশ্রুতি রক্ষা করলেন চেক দিয়ে।দিন কয়েক পূর্বের ঘোষণা অনুযায়ী আজ সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে গালওয়ানে অনুপ্রবেশকারী চীনের সামরিক হানায় শহীদ ভারতীয় বীর জওয়ান রাজেশ ওরাং এবং বিপুল রায়ের এর ছবিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করে  প্রতিপরিবারের হাতে ১০ লক্ষ করে টাকার চেক প্রদান করা হয় এবং মন্ত্রী শ্রী অধিকারী ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন আপনার ছেলে দেশের গর্ব তিনি বাঙ্গালীদের মান-সম্মান ও গৌরব বাড়িয়েছেন মন্ত্রিসভার শুদ্ধ ভঙ্গিতে বলেন আমরা রাতে শান্তিতে ঘুমাই রাজেশ মেয়েদের মত বীর সাহসী দেশপ্রেমিক জওয়ানরা দেশের সীমান্ত রক্ষা করেন বলে এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *