গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                            তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারিকে ফোনে প্রাণনাশের হুমকিতে চাঞ্চল্য ছড়ায় রাজ‍্যজূড়ে ।পরপর দুটি মোবাইল ফোনে তাকে এই হুমকি দেয়া হয়। বলা হয় আপনাকে রাজনৈতিক খুন করা হবে আপনার দিল্লির বাংলাতে। এরপর সংসদ কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন এবং এসপি ইন্দিরা মুখার্জুকে অবগত করান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুধু যে এইবার হুমকি এমনটা নয়, এর আগেও হলদিয়া তমলুক থেকে কাঁথি ফেরার পথে একাধিকবার সাংসদের গাড়ির উপর হামলার চেষ্টা হয়েছে ।কয়েক বছর আগে হলদিয়া থেকে নির্বাচনী কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সংসদের গাড়িতে ট্রেলার ধাক্কা দেয়,তিনি সে সময় কিছুটা আহত হন হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে সেবার ঘটনাটি ঘটেছিল ।সাংসদের বাড়িতে ছুরি হাতে এক যুবক ঢুকে পড়েছিল বছর খানেক আগে। এবার ফোনে সরাসরি খুনের হুমকির তদন্ত শুরু করেছে পুলিশ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *