
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
কাজলা জনকল্যাণের উদ্যেগে আজিম প্রেমজী ফিলান্থ্রপিক ইনিশিয়েটিভস -APPI এর সহযোগিতায় ৪৫০ টি পরিবারকে একমাসের খাদ্য সামগ্রী ও হাইজিন সামগ্রী বিতরণ হয় মঙ্গলবার। কাজলা জনকল্যাণ সমিতি দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট ২নং ব্লকের মোহনপুর পঞ্চায়েতে দীর্ঘ দুইবছর ধরে মানব পাচার প্রতিরোধে গ্রাম স্তরের শিশু সুরক্ষা কমিটি, স্বনির্ভর গোষ্ঠী, কিশোর কিশোরীদের স্বশক্তিকরণের জন্য নিয়মিত দক্ষতা বৃদ্ধির কাজ করে আসছে। মোহনপুর পঞ্চায়েত এলাকায় প্রায় ১০০০ পরিযায়ী শ্রমিক কোভিড ১৯ সংক্রমণের জন্য কাজ হারিয়ে বাড়িতে। কোভিড ১৯ সংক্রমণ মোকাবিলার উদ্দেশ্যে বাড়িতে ফিরে নিঃস্ব অসহায় পরিযায়ী শ্রমিক ও প্রতিবন্ধী এবং সহায় সম্বল হীনা ৪৫০ টি পরিবারকে চাল, ডাল, সরিষা তেল, আলু, পিঁয়াজ, ছাতু, মুড়ি, সোয়াবিন, ডিটারজেন্ট, সাবান, হ্যান্ড ওয়াশ, মাস্ক, ইত্যাদি সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েতের প্রধান আলমগীর মোল্লা, উপ প্রধান অমৃত কুমার মন্ডল, বিশিষ্ঠ সমাজসেবী রুহুল আমিন, জহুরুল হক, বিশ্বনাথ মন্ডল এবং কাজলা জনকল্যাণ সমিতির কো অর্ডিনেটর বিবেকানন্দ সাহু, বাবলু আলী শেখ, বাগবুল ইসলাম মল্লিক, অনাথ বন্ধু হালদার, আব্দুল আউয়াল মোল্লা, রাখী পুরকাইত প্রমুখ।
মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন চকপরান কাটাখালী গ্রামের সৈতুন বেওয়া, বাড়িতে ছয় জন, আগে সকলে জরির কাজ করতো, এখন লকডাউনের জন্য জরির কাজ বন্ধ।
