
দৈনিক আবেশভূমি ডেক্স:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আজ২৩শে জুন মঙ্গলবার কাঁথি -১এর মহিষাগোটৌ রাইপুর ও সাবাজপুট অঞ্চলের অামফান কবলিত বিভিন্ন এলাকায় বামফ্রন্টের উদ্যোগে প্রায়৩০০ শতাধিক দুর্গতদের ত্রিপল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। সাবাজপুট অঞ্চলের দাউদপুর,মহিষাগোট অঞ্চলের ঘাঁটুয়া সিপিঅাইএম পার্টি অফিস প্রাঙ্গণ,রাইপুর অঞ্চলের টেঙ্গুনিয়া এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ হয়। কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, সিপিঅাই’র কল্যাণী কামিলা, মানিক লাল জানা সহ সিপিঅাইএম অাঞ্চলিক নেতৃত্ব তাপস অধিকারী, হরেকৃষ্ণ ঘোষ,বিষ্ণুপদ বর,জগদীশ মাইতি,অনন্ত দাস প্রমুখ।
বাড়ীর ক্ষতিপূরণের সরকারী অনুদান নিয়ে দলবাজি, দুর্নীতি ও স্বজনপোষণ করতে ব্যস্ত।


