
দৈনিক আবেশভূমি ডেক্স:এগরা কাঁথি : পূর্ব মেদনীপুুুর। এগরা-১এর সাহাড়া পঞ্চায়েতে করোনা ও আম্ফান পরবর্তী পর্যালোচনা ও পুনর্গঠন সভা করেন বিধায়ক সমরেশ দাস। দুই বিপর্যয় পরবর্তী মানুষের কল্যাণে তৃণমূল সরকার কি কি পদক্ষেপ নিয়ে বিপর্যয় মোকাবিলা করেছে , পুনর্গঠনে সরকারের ভূমিকা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর পরামর্শ দেন।মানুষের কাছে গিয়ে বিপদে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সুবিধা অসুবিধা জেনে প্রয়োজনীয় সহযোগিতা করার পরামর্শদেন। এক শ্রেণীর দলীয় কর্মীর আচার-আচরণ মানুষের পছন্দের নয়,এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সে বিষয়ে অনেককে সংযত হতে বলেন। উদাসীন দলীয় কর্মীদের চাঙ্গা করতে কয়েকদিন ধরে এগরা -১এর অঞ্চল ভিত্তিক এমন মনিটরিং সভা বিধায়কের।তিনি কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে তার প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করার পরামর্শ দিতে বলেন কর্মীদের। একই সঙ্গে বিধায়ক রথের দিন সেখ আইনুদ্দি,আপন মাইতি, রামচন্দ্র আচার্য প্রমুখ বিজেপি কর্মীর আক্রমণে তৃণমূলের রঞ্জন রাউল,গনেশ পাহাড়ি প্রমুখ আক্রান্ত হয়ে এগরা সুপার স্পেশালিটি তে চিকিৎসাধীন।

