গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                  ২৪শে শে জুন বুধবার কাঁথি -৩ এর ভাজাচাউলী পঞ্চায়েতের নবনির্মিত পঞ্চায়েত ভবন দ্বারোদঘাটন হয়। ফিতা কেটে দীপ জ্বেলেপ্রায় কোটি টাকা ব্যয়ে এই আধুনিক ভবনের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ ও জেলা পরিষদ সদস্য নন্দ দুলাল মাইতি। উপস্থিত ছিলেন মারিশদা থানার ওসি অমিত দেব ,দুই কর্মাধ্যক্ষ অশোক প্রধান ও নন্দিতা আদক, দুই প্রাক্তন পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন মন্ডল ও তাপসী বেরা বর্তমান পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস‍্য সদস‍্যা প্রমুখ। সভায় পৌরহিত্য করেন পঞ্চায়েত প্রধান স্বপন বাগ। বিকাশবাবু বক্তব্যে বলেন আই এস জি পি থেকে৭,৪৭,৪৩৮, থার্ড এস এফ সি থেকে ৪,৯৯৯৬৪,থার্টিন্থ ফিনান্স থেকে ৪,৮৫,১৭০এবং ফোর্টিন্থ ফিনান্স থেকে ৬৯,৪৭,২৮৬ সাক‍্যুল‍্যে ব‍্যায় ৮৬,৭৯,৮৫৮ টাকা। লক ডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এমন অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় উপস্তিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েতের উপ প্রধান নীলকমল ঘোড়াই।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *