গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর:                                            আজ২৫শে জুন বৃহস্পতিবার এগরা-২এর সর্বোদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করোনা-আম্ফান দুর্যোগ মোকাবেলা পুনর্গঠন পর্যালোচনা সভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আটবাটি অন্নপূর্ণা বিদ্যামন্দির হাইস্কুল মিনি স্টেডিয়ামে প্রথম রক্তদাতা প্রধান অন্নপূর্ণা মাইতির হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন এলাকার জনপ্রিয় বিধায়ক সমরেশ দাস।

    ছিলেন পঞ্চায়েত উপপ্রধান পূর্ণেন্দু দাস, অঞ্চল সভাপতি সত‍্যব্রত দাস,পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ‍্য শ্রাবন্তী দাসসহ অঞ্চলের সমস্ত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস‍্যা। এগরা সুপার স্পেশালিটির ব্লাড ব্যাংক ৭মহিলাসহ ২৫জনের রক্ত সংগ্রহ করে। উদ্বোধক শ্রী দাস তার উদ্বোধনী বক্তব্যে বলেন রক্তদান এক মহৎ দান এমন ভালো কাজে যুবসমাজকে আরো এগিয়ে আসতে হবে, সমাজ গঠনে যুবকদের একটা বিশেষ ভূমিকা রয়েছে, এমন ভালো কাজের উদ্যোগ নিলে তিনি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। করোনা আবহে ব্লাড ব্যাংকগুলোর রক্তহীনতা রুখতে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এমনই পদক্ষেপ বলে জানান। এরপর তিনি করোনা ও আম্লান পরবর্তী পুনর্গঠন নিয়ে অঞ্চলের বুথ স্তরের তৃণমূল,, যুব, মহিলা কর্মীদের নিয়ে পর্যালোচনা করেন।
      বিধায়ক কর্মীদের উদ্দেশ‍্যে বলেন মানুষের কাছে যেতে হবে,তাদের সুখ-দুঃখ অভাব অভিযোগ শুনতে হবে, আর কি কি করলে দল শক্তিশালী হবে সেক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শের আহ্বান জানান।
      করোনা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার কিভাবে দাঁড়িয়েছে, কি কি গণমুখী প্রকল্প দিয়ে তাদের সহযোগিতা করেছে সরকার তা দলীয় কর্মীদের বোঝাতে হবে। এক শ্রেণীর নিন্দুকের কাজ অন্ধ বিরোধিতা উন্নয়নের খতিয়ান দিয়ে বিজেপি, সি পি এম, কংগ্রেস সহ বিরোধীদের মোকাবেলা করতে হবে।পুনর্গঠন ও সাংগঠনিক পর্যালোচনা সভায় যাওয়ার আগে কর্মীদের রক্তদান শিবিরের উদ্বোধন করেন।
        স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েতের উপ প্রধান পূর্ণেন্দু দাস। বিকালে এগরা -১এর বরিদা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুরূপ করোনা ও আম্ফান পরবর্তী পুনর্গঠন পর্যালোচনা ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। অঞ্চলের নির্বাচিত ত্রিস্তরীয় পঞ্চায়েত এর নির্বাচিত প্রতিনিধি ও বুথের সভাপতি-সম্পাদক আলোচনা অংশগ্রহণ করেন। সভায় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান তথা প্রাক্তন ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা ,যুব সভাপতি তথা পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু নায়ক প্রমুখ।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *