গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                   এগরা সারদা শশিভূষণ কলেজের শরীরচর্চা বিভাগ ও জাতীয় সেবা প্রকল্প(এন এস এস ) ইউ নিটের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশে বিশ্ব যোগ দিবস পালিত হয় বুধবার। শিবিরের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলি, সঙ্গে ছিলেন শরীরচর্চা বিভাগের অধ্যাপক চন্দন মিশ্র এবং জাতীয় সেবা প্রকল্প বিভাগের অধ্যাপক জয়দেব জানা, টিচার্স কাউন্সিলর সম্পাদক অধ্যাপক ড : দীপক বিশাই, আই কিউ এ সি কো আর্ডিনেটর অধ্যাপক ড :আলয় চাঁদ বিশ্বাস, অধ‍্যপক বিমল নারায়ন নন্দ প্রমুখ। শরীরচর্চা বিভাগ ও এন এস এস ইউনিটের প্রায় ৫০ ছাত্র-ছাত্রী সঙ্গে কলেজের অধ্যাপক মন্ডলী প্রায় ২৫ জন অংশগ্রহণ করেন।

    সুস্থ্য ও নিরোগ জীবনযাপনে যোগের প্রয়োজনীয়তা এবং উপকারিতা নিয়ে আলোচনা করেন উপস্থিত অধ্যাপকগণ। সামাজিক দূরত্ব বজায় রেখে এই শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড: তামিলি ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *