গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                  ২৫শে জুন বৃহস্পতিবার এগরা-২এর পানিপারুল পঞ্চায়েতে ১০ দফা দাবিতে (এন সি পি) ন্যাশনাল কংগ্রেস পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্বে সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক বরুণ কুমার গিরি, পানিপারুল অঞ্চল সভাপতি বিপ্লব করণ, এনসিপির প্রবীণ নেতৃত্ব সুধীর কুমার প্রধান ও সু⊗জিত সিংহ সুজিত সিংহ প্রমুখ।

    দাবিগুলির অন্যতম কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ, পরিযায়ী শ্রমিকদের এন আর ই জি এস প্রকল্পে কাজের অগ্রাধিকার ও মাসিক আর্থিক সাহায্যের ব‍্যবস্থা, ও সি সি ও রানিয়া ক‍্যানেল আবর্জনা মুক্ত করা,দুব্দা বেসিনের অন্তর্গত সমস্ত জল নিকাশি সংস্কার, পানিপারুল কুলটিকরি রাস্তাসহ অঞ্চলের প্রধান রাস্তা গুলির দু দিকে ঝোপঝাড় সাফাই ও ফুটপাতের ব‍্যবস্থা, পানিপারুল দেবীদাসপুর রাস্তার কাজ সম্পূর্ণ করা, পানিপারুল বাসস্ট্যান্ডে ড্রেনের ব্যবস্থা ,পানিপারুল কুলটিকরি রাস্তায় পানীয় জলের জন্য পাইপলাইন পুনঃস্থাপন ও প্রতিবুথে পানীয় জলের ব্যবস্থা,আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বুধ ভিত্তিক প্রাপক তালিকা প্রকাশ, পানিপারুল মার্কেট কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করা। প্রধান রঞ্জিতা প্রধান দাবি পত্র গ্রহণ করেন এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতার মধ্যে যা করার করবেন অন‍্যদাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *