
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ২৫শে জুন বৃহস্পতিবার ১৯৭৫ সালের এমন দিনে দেশের তৎকালীন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরী ঘোষণা জারি করে ফ্যসীবাদী শাসন কায়েম করে মানুষের অধিকার হরণের সূচনা করেছিলেন।এমন অন্ধকার দিন যাতে ফিরে না আসে সেই দিন স্মরণে সর্বত্র আজকের দিনটির স্মরণে ডেপুটেশন ও স্মরকলিপি প্রদানের উদ্যোগ গ্ৰহন করে।কৃষক স্বার্থ বিরোধী কৃষি পণ্য অর্ডিন্যান্স বাতিল, অামফান ক্ষতিগ্রস্থ বাড়ী মেরামতির অনুদান প্রদানে দলবাজির বিরুদ্ধে, স্বজনপোষণ ও দুর্নীতি রোধ সহ সমস্ত পরিযায়ী শ্রমিকদের তালিকায় অন্তর্ভুক্তি সহ সরকারী সাহায্য ও অনুদান প্রদান, গরীব কল্যাণ যোজনা চালু করা প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে দেশপ্রাণ, কাঁথি-১ ও কাঁথি-৩, খেজুরী-১ ও খেজুরী-২, রামনগর -১ ও ২,ভগবানপুর – ২, মহকুমার প্রতি ব্লক সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত বিডিও অফিসে কৃষক সভা র ডাকে অাজ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান হয়। কাঁথি -১ এ এই কর্মসূচী তে নেতৃত্ব দেন জেলা কৃষক সভা র নেতা তথা প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ, হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, ভবানী বেরা, নন্দন রাউত, তাপস অধিকারী, প্রনব করন, হিমাদ্রি মাইতি, ভবানী পণ্ডা,প্রমুখ। দেশপ্রাণে নেতৃত্ব দেন কৃষক সভা র নেতা তরুণ মাইতি, মামুদ হোসেন, সঞ্জিত দাস,সুতনু মাইতি, অাশীষ গিরি, তাপস মিশ্র, মানিক গারু, পৃথ্বীরাজ শীট, শক্তিপদ পণ্ডা, অমল ভূঞ্যা,সেক সফিউল অালি প্রমুখ। কাঁথি-৩ এ নেতৃত্ব দেন কৃষক সভার নেতা হিমাংশু পণ্ডা, কালীপদ শীট, রাজনারায়ণ দাস, প্রতাপ দাস, খাজা অাবুল অালি, ঝাড়েশ্বর বেরা, অশোক পণ্ডা, অনন্ত পণ্ডা প্রমুখ। নেতৃত্বগণ বলেন সমস্ত ব্লকে অধিকাংশ পরিযায়ী শ্রমিকদের নাম সরকারী নথীভূক্ত না হওয়ায় সরকারি অনুদান থেকে বঞ্চিত। পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী অপরিযায়ী শ্রমিকদের দিয়ে দলবাজি, অামফান দুর্যোগ ক্ষতিগ্রস্থের বাড়ী মেরামতি অনুদান প্রদানে দলবাজি, স্বজনপোষণ ও দুর্নীতি রোধ সহ কৃষি ও কৃষক বিরোধী কালাকানুন ও অর্ডিন্যান্স বাতিল করার দাবীতে বৃহত্তর অান্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দেন।