
দৈনিক আবেশভূমি ডেস্ক এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ২৫শে জুন বৃহস্পতিবার আম্ফান ত্রান বন্টনে দলবাজি, ১৯দিন ধরে লাগাতার পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এগরা -২এর বালিঘাইতে কৃষক সভার বিক্ষোভ ওডেপুটেশন হয়। ছিলেন প্রদ্যোৎ মাইতি,কৃষ্ণপদ মাইতি,বিশ্বজিৎ সাউ, বিশ্বম্ভর রায়,সুদীপ্ত মাইতি, জ্যোতি সামন্ত, নাসের হোসেন বেগ,বাণীপদ দলাই,দীপক জানা,প্রবেশ রায় ,কমল পাল প্রমুখ। কর্পোরেট লুণ্ঠনের দলিল কৃষি বাণিজ্য অর্ডিন্যান্স বাতিল, অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করে কালোবাজারি ও মজুতদারীকে বৈধতা না দেওয়া, মোট উৎপাদন খরচের দেড়গুণ দামে গ্রামে গ্রামে ক্যাম্প করে প্রকৃত কৃষকের ধান কেনা, চুক্তি চাষের নামে কর্পোরেটদের হাতে জমি তুলে না দোওয়া, সকল কৃষকের কৃষি ঋণ মুকুব, আম্ফান ঝড়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা এবং দ্রুত যথাযথ ত্রান ও তার পুনর্বাসন প্যাকেজের ঘোষণা, পি এম কৃষাণ নিধি প্রকল্পের ৬হাজার ও রাজ্য প্রকল্পে ৫ হাজার টাকা প্রতিটি কৃষক দেওয়া, লকডাউন জনিত সংকটের কারণে আয়কর দেয় না এমন সকল পরিবারকে ৬মাস ৭৫০০ টাকা মানুষের দেওয়ার বন্দোবস্ত, মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ দহন, করোণা আক্রান্ত রোগীদের বিনা খরচে চিকিৎসার পরিষেবা, খেতমজুর গরীবদের বর্ধিত মজুরীতে ২০০ রোজগার দেওয়ার ব্যবস্থা, পরিয়ায়ীদের জন্য কেন্দ্র ও রাজ্যের ঘোষিত প্রকল্প অবিলম্বে চালু করা, চভবানী পুলসংলগ্ন রাস্তাসহ ব্রকের সমস্ত বেহাল রাস্তা সংস্কার সহ প্রায়১২ দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় এগরা -২বি বি ডি ও রানী ভট্টাচার্য ও এ ডিএ ঈশ্পিতা মন্ডলের কাছে স্মারকলিপি প্রদান করে। এগরা-১ এর কুদি বি ডি ও অফিসে অনুরূপ কর্মসূচিতে নেতৃত্ব দেন অমিয় রঞ্জন দাস ,ভূবন খাটুয়া প্রমুখ।