
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ২৫ শা জুন বৃহস্পতিবার ১৯৭৫ সালের এই দিনে সারা দেশে জরুরী অবস্থা জারি হয়েছিল।কেন্দ্রে কংগ্রেসের প্রধান মন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। বামেদের দাবি সে দিন জরুরী ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের সমাধি নির্মাণ হয়েছিল। এখনো গণতন্ত্রের উপর আক্রমণ অব্যাহত। সেই কালোদিন যাতে আর না ফিরে না আসে, সেই দিন স্মরণে আজ এগরায় মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করেবামেরা। মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে, কর্পোরেট নিয়ন্ত্রণের দলিল কৃষক বাণিজ্য বাতিল, কৃষি ঋণ মুকুব,আম্ফান ক্ষতিপূরণের তালিকা প্রকাশ, অবিরাম পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রদ, মিটার রিডিং না নিয়ে ইচ্ছামত বিদ্যুতের বিল পাঠানো বন্ধ করা ,কোভিড এবং অন্য রোগের চিকিৎসায় সমান গুরুত্ব দোয়া প্রভৃতি দাবিকে সামনে রেখে এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করে বামেরা।
