গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ২৫শে জুন বৃহস্পতিবার পটাশপুর -২এর দেউলবাড় গ্রামমঙ্গল গুচ্ছ সমিতি আয়োজিত, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর এর সহযোগিতায় আম্ফান দূর্গত ৫৫০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়ার কাজ শেষ হয়। পটশপুর-১ ও পটশপুর-২ নং ব্লকের রামকৃষ্ণ মিশন অনুমোদিত ১০ টি গ্রাম সংগঠনে করা হয়।দূর্গত পরিবারগুলির হাতে প্রায় ২.৫০ লক্ষ টাকার খাদ্যসামগ্রী বন্টন করা হয় বলে জানান গুচ্ছ সমিতির কোষাধ্যক্ষ উৎপল বিকাশ দাস।এই বন্টনে সঙ্গী ছিলেন লোকশিক্ষা পরিষদের প্রতিনিধি দেবাশীষ মাইতি, গুচ্ছ সমিতির সম্পাদক অশোক বায়েড়, বিভিন্ন গ্রাম সংগঠনের প্রতিনিধি ও গ্রামমঙ্গল গুচ্ছ সমিতির সকল কর্মীগণ।কয়েক দিন ধরে চলা এই সেবাকর্ম স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আয়োজক গুচ্ছ সমিতির সহ সভাপতি পীযুষ কান্তি নন্দী।