
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ২৫ শে জুন বৃহস্পতিবার খেজুরী -১এর কামারদা পঞ্চায়েত কার্যালয়ে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিতরণ হয়। কর্মসুচীর উদ্যোক্তা কামারদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ মালিক জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধায়ক রনজিৎ মন্ডল এই কর্মসূচীরর জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের প্রায় ১ লক্ষ টাক ব্যায় হচ্ছে। খেজুরী বিধানসভা এলাকায়১১০ জনকে এদিন সহায়ক সরঞ্জাম দেওয়ার লক্ষমাত্রা নেওয়া হয়েছে । খেজুরী -১এর ৪৭ জনকে তাদের চাহিদা অনুযায়ী সরঞ্জাম দেওয়া হচ্ছে।
এদেরকে ট্রাইসাইকেল হুইল চেয়ার, হেয়ারিং এইড, ওয়াকিং স্টিক, ক্র্যাচ বিতরণ হয়। এছাড়া দেওয়া হয় ইলেকট্রিক ফিজিওথেরাপি যন্ত্র ও। দিব্যাঙ্গ দের হাতে সহায়ক সরঞ্জাম তুলেদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন এলাকার বিধায়ক ও কর্মসূচির অন্যতম সহযোগী রনজিৎ মন্ডল। উপস্থিত ছিলেন খেজুরী -১এর বিডিও তীর্থঙ্কর ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, দুই কর্মাধক্ষ্য নির্মল পাত্র ও মধুমিতা সামুই গ্রাম পঞ্চায়েতের সদস্য ও কর্মীগণ। সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনায় উপপ্রধান বিশ্বনাথ মালিক।
