
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। ২৫ শে জুন বৃহস্পতিবার দেশপ্রাণ ব্লকে মন্ত্রী শুভেন্দু অধিকারী দেওয়া কয়েক হাজার ত্রিপল বিতরণ শুরু হয়। দারিয়াপুর পঞ্চায়েতের কানাই চট্টার “বালক সংঘ”এ এদিন এক অনুষ্ঠানে১২০ পরিবারকে ত্রিপল বিতরণ হয়। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা বলেন বিভিন্ন ব্লকজুড়ে ৮টি পঞ্চায়েতের বিভিন্ন গ্ৰামে ৪০০০ত্রিপল বিতরণ করা হবে ।বহু গরীব পরিবারের ঘরের চাল নেই ,তাই তাদের মাথা গোঁজার জন্য এই ত্রিপল দেওয়া হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু জানা, পঞ্চায়েত প্রধান অসীমা জানা, গীতাঞ্জলি বারিক, শিক্ষক দীনেশ দাস, তিলক পয়ড়্যা, শুভরঞ্জন মাইতি,মাজেদ আলি, অরিন্দম মাইতি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্রাম সদস্য শ্যামল জানা।

