গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                              দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া মক্তবে ” বসন্তিয়া স্পোর্টিং ক্লাব”এর উদ্যোগে শহীদ স্মরণ হয় বুধবার।ভারত চীন সীমান্তের লাদাখে চীনের আক্রমণে নিহত ২০জোয়ানের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন হয়। শহীদ প‍রিবারে সমবেদনা জানান হয়। সভায় উপস্থিত আছেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা , জেলাপরিষদের অধ্যক্ষ তথা চালতি নগেন্দ্র বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ কুমার বেরা , স্থানীয়গ্রাম সদস্য নুরজামাল আলি খান , সাবুল আলি খান,নাসের আলি সাহা,ক্লাব সম্পাদক ইয়ারিপ আলি খান,আনোয়ার খান প্রমুখ।মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবের উদ্যোগে শহীদদের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সভাপতি রাহেদ আলি খান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *