দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                                  ২৬শে জুন শুক্রবার দেশপ্রাণ পরিযায়ী শ্রমিক কল্যাণ মঞ্চের উদ্যোগে দেশপ্রাণ ব্লক এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম সরকারীভাবে নথিভূক্ত করন ও সরকারী অনুদান এবং খাদ্য সামগ্রী প্রদান সহ রাজ্যে গরীব কল্যাণ যোজনা চালু করা প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে দেশপ্রাণ ব্লকের বিডিও মনোজ মল্লিক কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন হয়। এই কর্মসূচী তে নেতৃত্ব দেন মঞ্চের সভাপতি মামুদ হোসেন, সঙ্গে সম্পাদক সেক জামাদুল অালি,সহঃ সম্পাদক সেক তোতন অালি,সেক সফিউল অালি, মধুসূদন বেরা,সেক মালেক,ইন্দ্রজিৎ মিশ্র,গণেশ দীন্ডা,রফিত অালি খাঁন প্রমুখ।

    পরিযায়ী শ্রমিক কল্যাণ মঞ্চের সভাপতি বলেন দেশপ্রাণ ব্লক সহ কাঁথি ও এগরা মহকুমা তথা জেলা জুড়ে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা বাড়ী ফিরেছেন, কেউ লকডাউন বা অানলক-১ সময়ে। কিন্তু সব পরিযায়ী শ্রমিকরা স্নেহের পরশ প্রকল্পে নাম লেখাতে পারেন নি।স্নেহের পরশ প্রকল্পে নাম লেখানো শ্রমিকদের সবাই অাবার সরকারী অনুদান বা খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত। সরকারী তালিকায় নাম নথিভূক্ত না হওয়া পরিযায়ী শ্রমিকদের সংখ্যা দেশপ্রাণ ব্লকেই প্রায় ১০ হাজার। জেলা ও রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা ২০/২৫ লক্ষের ও বেশী হবে।নথিভূক্ত পরিযায়ী শ্রমিকদের তালিকা সম্পূর্ণতার অভাবে গরীব কল্যাণ যোজনা পশ্চিমবঙ্গে চালু হয় নি।বিডিও কে পরিযায়ী শ্রমিকদের তালিকা ও মোবাইল নম্বর সম্বলিত বিবরণ জমা দিয়ে সরকারি স্তরে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্ত করা ও সরকারী সুযোগ সুবিধা প্রদানের দাবী জানিয়ে রাজ্য সরকারের মুখ্যসচিব কে ই-মেইল বার্তাও পাঠান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *