
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। আজ২৭শে জুন শনিবার দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া পঞ্চায়েতে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ, সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্থিক সহযোগিতায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের দ্বিতীয় পর্বের ত্রাণ বিতরণ হয়। এদিন চৌধুরীবাড় বাজারে বসন্তিয়া পঞ্চায়েতের পরিবারগুলির হাতে এিপল তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে এিপল তুলে দিলেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা ও সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ মল্লিক। তরুণ বাবূ জানান আগামীতে ৩০টি পয়েন্ট থেকে শুভেন্দু বাবুর এই ত্রাণ বিতরণ হবে।
তুষার পাত্র , দারিয়াপুর পঞ্চায়েতের উপ প্রধান বলাই লাল পয়ড়্যা, দেব কুমার গায়েন , দেবকুমার গায়েন, বিকাশ দাস, সেক নজরুল প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক নেতা দীনেশ দাস।
