গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                   ২৭শে জুন শনিবার এগরা-১এর জুমকী যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক সাংগঠনিক সভা ও শহীদ স্মরণ অনুষ্ঠান হয়।
প্রধান বক্তা জেলা পরিষদ সদস্য তথা জেলা যুব নেতৃত্ব উত্তম বারিক ভারত-চীন সীমান্তের লাদাখে চীনের আক্রমণে ২০ভারতীয় শহীদের স্মৃতিতে দীপজ্বেলে শ্রদ্ধা জানান। তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনাও জানান।

    তিনি দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুবিধে অসুবিধে বুঝে সহযোগিতা করার পরামর্শ দেন ।বাড়ি বাড়ি গিয়ে করোনা ও আম্ফান পরবর্তী পুনর্গঠনে তৃণমূল সরকার কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে তা মানুষকে বোঝানোর কথা বলেন। স্থির হয় আগামী শনিবার ব্লক যুব তৃণমূলের বর্ধিত সভায় আটটি অঞ্চলের যুব সভাপতি দের তালিকা ঘোষণা হবে। ছিলেন দলের এগরা -১তৃণমূল সভাপতি বিজন বিহারী সাউ, জুমকী পঞ্চায়েত প্রধান – শিবানী পণ্ডিত, এগরা-২ যুব তৃণমূল নেতৃত্ব রাজকুমার দূয়ারী,পীযূষ পতি,প্রশান্ত প্রধান,দেবাশীষ শাসমল, শঙ্কু জানা প্রমুখ।
      সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় পঞ্চায়েতের উপ প্রধান তথা এগরা -১যুব সভাপতিউদয় শঙ্কর সর। শেষে শহীদ স্মরণে একটি মৌন মিছিল হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *