প্রকাশ কর: মেদিনীপুর পূর্ব পশ্চিম।।           আজ ২৭শে জুন শনিবার, ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার এগরা-১ দক্ষিণ মন্ডলের নেগুয়াতে উপস্থিত হন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ‍্য সভাপতি তথা সাংসদ দীলিপ ঘোষ। বাড়ি বাড়ি গিয়ে “বুথ সম্পর্কিত  অভিযান “এর সূচনা করে সাধারণ মানুষের মধ‍্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র চিঠি বিলি করেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতকে সামনে রেখে যে চিঠি লিখেছিলেন তা এবার রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি অভিযান এবং তৎসঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের চরম পরিস্থিতি ও আম্ফান ঝড় পরবর্তী মানুষ কি ভাবে কষ্টে দিন কাটাচ্ছেন সে বিষয়ে খোঁজ খবর নেন। সাধারণ মানুষের পাশে থাকার এবং যথাসম্ভব সাহয‍্য করারও প্রতিশ্রুতি দেন। জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন যে,ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে ছিল,আছে থাকবেও।

    “ভারতীয় জনতা পার্টির হাত ধরে,অগণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অপশাসনের অবসান ঘটিয়ে, সুশাসন ও গণতন্ত্রের নব সূর্যোদয় ঘটবে।”তিনি আরও বলেন মানুষ এখন  শান্তিপূর্ণভাবে ঘোরা ফেরা করছে  কিন্তু মানুষ যদি খেতে না পায়,  তাদের ঘরবাড়ি না থাকে , তারা কি করতে পারে  তার কথা সরকারের ভাবা উচিত  মুখ্যমন্ত্রীর শুধু স্টেটমেন্ট দিলে হবে না  তাকে সমাধানের পুরোপুরি চেষ্টা করতে হবে।”  দিলীপ ঘোষকে  সামনে পেয়ে  গ্রামের মেয়েরা  লকডাউন  ও  আমার ঘরে  ট্রান বন্টনে  তাদের বঞ্চনার কথা  তুলে ধরেন ।সঙ্গে ছিলেন দলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র,তাপস দোলাই ও সুদাম পন্ডিত,জেলা সম্পাদক কৌশিক মন্ডল,এগরা বিধানসভার সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ,এগরা-১ নং দক্ষিণ মন্ডলের সভাপতি দেবাশীষ জানা প্রমুখ। এরপর
    সাতমাইলের দুলালপুর নেতাজী যুব সংঘের দলীয় কার্যালয়ে রাজ‍্য সভাপতির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *