
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। শুক্রবার মহামারী করোনা ও আম্ফান পরবর্তী পরিস্থিতিতে ব্যাঙ্কের অস্থায়ী কর্মীদের আর্থিক সহায়তা দান কর্মসূচির আয়োজন করে বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্মচারী ইউনিয়ন। এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সহায়তা দান কর্মসূচির উদ্বোধন করেন ব্যাঙ্কের চেয়ারম্যান তথা বিধায়ক সমরেশ দাস। ছিলেন ব্যাঙ্কের সহ-সভাপতি সত্যজিৎ ধাড়া, ডাইরেক্টর শশাঙ্ক শেখর হাজরা,সহ সাধারণ প্রবন্ধক অনুপ দাস ও বিকাশ রথ, দুই কর্মচারী সংগঠনের সম্পাদক স্বর্নেন্দু মাইতি প্রদীপ জানা প্রমুখ। ব্যাংকের ১১টি শাখার অস্থায়ী ৬০কর্মীকে নগদ ১০০০(এক)হাজার করে টাকা দেওয়া হয়।আগেই রাজ্য ত্রাণ তহবিলে ইউনিয়ন ৫০০০০০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। ব্যাংকের কর্মচারী ইউনিয়নের সদস্য সদস্যরা নিজেদের উপার্জিত টাকা দিয়ে যে ফান্ড তৈরি করেছিলেন সেই থেকে অস্থায়ী কর্মীদের এই সহায়তা দিলেন। উদ্বোধক বলেন লকডাউনে ব্যাংক কর্মীরা যেভাবে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা দিয়েছেন তাতে কৃতজ্ঞতা জানাই।স্থায়ী ও অস্থায়ী কর্মীদের সমবেত উদ্যোগে ব্যাংকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি।
সভাপতি জানান বড় বড় ঋণ গ্রহীতাদের সুবিধার্থে পস মেশিন ব্যাংক কর্তৃপক্ষ দেওয়া হবে। সঞ্চালনা করেন মানস প্রসাদ ঘটক।
