
দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। বিতর্কিত জমিতে গড়ে ওঠা মন্দির ভাঙ্গচুর দুষ্কৃতীদের।ঘটনাটি ঘটেছে পটাশপুর থানার গোকুলপুর পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। বিবরণে জানা যায় মহেশপুর গ্রামের ৩৯৭দাগের উপর গ্রামবাসীরা কয়েক বছর আগে একটি এডবেস্টার ছাউনি মাটির দেওয়ালে কালি মন্দির গড়ে ওঠে। আর সেখানেই পুজার্চনা করে আসছে গ্রামবাসীরা। মঙ্গলবার নিতাই সাউ,মাখন দাস,দুলাল দাস, সনাতন সাউ সহ প্রায় ১৫ জন দুষ্কৃতী ওই মন্দির ভাঙচুর চালায় পাশাপাশি বোমাবাজি করে মন্দিরটি মাটিতে মিশিয়ে দেয় । তবে গ্রামবাসীদের দাবি ওই জায়গাটি দখল করার জন্য এমনই ঘটনা ঘটিয়েছে কয়েকজন দুষ্কৃতী। এই মর্মে পটাশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে গ্রামবাসী। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান ইরানি মাইতি জানান বিষয়টি তার জানা নেই।
