
প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব পশ্চিম । শনিবার তমলুকের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হন তৃণমূলের জেলা সভাপতি সাংসদ শিশির অধিকারী। বাংলা কে বঞ্চিত করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন ভুল তথ্য ছড়াচ্ছে বিজেপি। বিশ্ববাজারে ক্রড প্রাইস যখন কমছে তখন ভারতে পেট্রোপণ্যের দাম বাড়ানো হচ্ছে । ২০১৪সাল থেকে ক্রমান্বয়ে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে বিজেপি ।পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে।যে সব জেলায় ২৫ হাজারের বেশীপরিযায়ী শ্রমিক ফিরে ছে, সেইসব জেলায় গরীব কল্যাণ যোজনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের২০ জেলা২৫ হাজারেরও বেশি করে পরিযায়ী ফিরেছে ,রাজ্যে ১৩ লক্ষ ৮৪হাজার পরিযায়ী ফিরিছে, এই জেলায় ফিরেছে ২৫ হাজারের বেশি কিন্তু পশ্চিমবঙ্গ কে এই যোজনা থেকে বাদ দেয়া হয়েছে ।পিএম কেয়ারের কোন হিসাব দিচ্ছেন না মোদি সরকার। ঐ ফান্ড থেকে ৬০হাজার ভেন্টিলেটর সরবরাহের কথা বলা হলেও এখনো পর্যন্ত ২৯২৩ টিভেন্টিলেটর তৈরী হয়েছে। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন ২৪শে জুন পর্যন্ত রাজ্যের সুস্থতার হার ৬৩.৯৪ শতাংশ। মৃত্যুর হার দাঁড়িয়েছে৪.১ শতাংশ,৭৮টি হাসপাতালকে কেভিড হাসপাতালে পরিনত করা হয়েছে।এ গুলিতে১০ হাজার ৪১৮ টি বেড,৯৪৮টি আই সি ইউ এবং৩৯৫ টি ভেন্টিলেটর রয়েছে। রাজ্যে ৫৮৩৫ টি কোয়ারেন্টাইন সেন্টারে সমস্ত পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে। এ ছাড়া রাজ্যে৬৯০৮টি শয্যাবিশিষ্ট ১০৬টি হোম ওয়ারেন্টি সেন্টার চালু করা হয়েছে। রাজ্যের পরীক্ষা২.৬ বৃদ্ধি পেয়েছে কিন্তু বিজেপি শাসিত রাজ্য গুলির কোন তথ্য প্রকাশ করছে না সরকার। কেন্দ্র পরিচালিত কানপুর হোমে ৫৭ জন মহিলার করোনা পজিটিভ চিহ্নিত হয়েছে। তিনি আরো বলেন বিজেপি সরকারের আমলে ভারতে সংবাদমাধ্যম স্বাধীনতা হারিয়েছে, সংবাদমাধ্যমের বিশ্ব সূচকে ভারত১৪২ স্থানে রয়েছে। সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের জেলে যেতে হচ্ছে। জম্বু কাশ্মীরের সন্ত্রাসবাদী কাজ কর্মের অভিযুক্ত পুলিশ অফিসার কে জামিন দেয়া হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিধায়ক অর্ধেন্দু অর্দ্বেন্দু মাইতি সহ তৃণমূল নেতৃত্ব।
