
প্রতি বেদক:- ।।গৌরীশংকর মহাপাত্র।।১৯২১এর ২৮শে জুন আজকের দিনে ভারতবর্ষের ৯ম প্রধানমন্ত্রী নরসিমা রাও এর জন্ম। তিনি গুড মর্নিং ওসমানিয়া বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদ বোম্বাই বিশ্ববিদ্যালয় এবং নাগপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছেন। পি ভি নরসিমা ৩ ছেলে ও ৫ কন্যার জনক ।একজন কৃষিবিদ আইনজীবী হয়ে রাজনীতিতে প্রবেশকরে জীবনে গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছিলেন।১৯৬২-৬৪ অন্ধ্রপ্রদেশের আইনত তথ্যমন্ত্রী,৬৪-৬৭ আইন অনুশাসন ,৬৭তে স্বাস্থ্য মেডিসিন ,৬৮- ৭১ শিক্ষা মন্ত্রী,
৭১-৭৩ তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক ৭৭-৮৪ রামটেক থেকে ৮ম লোকসভার সদস্য।১৯৭৮-৭৯ পাবলিক একাউন্টস কমিটি চেয়ারম্যান হিসেবে লন্ডনর স্কুল অব এশিয়া বিষয়ক সম্মেলনে যোগদান।১৯৮০ তে দেশের বিদেশমন্ত্রী ,৮৪তে স্বরাষ্ট্র মন্ত্রী, ৮৫তে প্রতিরক্ষামন্ত্রী , ৮৫তে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকের দায়িত্ব পালন।১৯৯১তে রাজীব গান্ধী হত্যা কান্ডের পর প্রধান মন্ত্রীর দায়িত্ব পালন।প্রক্তন প্রধান মন্ত্রী মনমোহন সিং তাঁর মন্ত্রী সভার অর্থ মন্ত্রী এবং এই সময়কালে উদারীকরণ, বিশ্বায়ন, বেসরকারিকরণ পরিচিতি লাভ করে । সরকারের নিয়ন্ত্রণ হ্রাস, ভর্তুকির সীমাবদ্ধ করন এবং বেশ কয়েকটি সরকারি শিল্পকে বেসরকারিকরণের চেষ্টা হয়।১৯৯৬তে সংসদীয় গণতন্ত্রে কংগ্রেস পার্টির বিপুল পরাজয়ের পর প্রধানমন্ত্রীর পদ থেকে তার ইস্তফা দান। তিনি সঙ্গীত, সিনেমা, থিয়েটার পছন্দ করতেন ।ভারতীয় দর্শন, সংস্কৃত, কথাসাহিত্যে এবং রাজনৈতিক ভাষ্য রচনা, তেলেগু হিন্দিতে কবিতা লেখার অসাধারণ পান্ডিত্য ছিল। ইনিই প্রথম কংগ্রেসের প্রধানমন্ত্রী যিনি নেহরু-গান্ধী পরিবারের বাহির থেকে টানা ৫ বছর প্রধানমন্ত্রীত্ব করেছেন। যিনি উত্তরপ্রদেশের বাইরে থেকে নির্বাচিত ও। তিনি ভারতীয় জীবনধারায় উদারীকরণ বেসরকারিকরণ ও বিশ্বায়ন এই তিনটি শব্দের অনুপ্রবেশ ঘটিয়েছিলেন। ভারতীয় রাজনীতিতে তাকে বলা হত চাণক্য ,তারই আমলে উদারনীতি যেমন চালু হয় তেমনি অনেকগুলি বড় ধরনের কেলেঙ্কারিও ঘটে। প্রায় ১৫ টি ভাষা জানতেন, কম্পিউটারেও দক্ষ ছিলেন। পি ভি নরসিমা রাও এর পুরো নাম পামুলাপার্টি ভেঙ্কট নরসিমা রাও। জন্ম অন্ধ্রপ্রদেশের করিমনগর জেলায়। বিজ্ঞান ও আইনের ডিগ্রি নেওয়ার ফাঁকে ১৯৩৮এ কলেজে বন্দেমাতরম নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে রুখে দাঁড়িয়ে তার রাজনীতিতে অনুপ্রবেশ। রাজনৈতিক জীবনে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী ,পরে মুখ্যমন্ত্রী, ইন্দিরা গান্ধীর মন্ত্রী সভার ক্যাবিনেট মন্ত্রী,রাজীব গান্ধীর মৃত্যুর পর ১৯২১ এর জুন মাসে প্রধানমন্ত্রী।
২০০৪এর ২৩ শে ডিসেম্বর হৃদরোগে তাঁর মৃত্যু।
