
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি পূর্ব মেদিনীপুর। আজ ২৮ শে জুন কাঁথি-৩ এর ভাজাচাউলি অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে কাখুরিয়া দলীয় কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলদীপ জ্বেলে ও রক্তদাতাদের হাতে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করে শিবিরের উদ্বোধন করেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ ও দলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নন্দ দুলাল মাইতি।কাঁথি ব্লাড ব্যাঙ্ক শিবিরে ১০০ জনের রক্ত সংগ্ৰহ করেন। স্বাগত ভাষণে আয়োজক অঞ্চল যুব তৃণমূল সভাপতি কালীপদ দোলাই জানান করোনা পরিস্থিতিতে রক্তের ঘাটতি মেটাতে এই শিবিরের আয়োজন। প্রত্যেক রক্তদাতাকে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন বাগ বলেন স্বেচ্ছায় রক্ত দিতে বহু মানুষ এসেছিলেন কিন্তু আমরা নিতে পারিনি, সেই ক্যাপাসিটি না থাকায় অনেক কে ফেরাতে হয়েছে।

