
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।. আজ ২৮ শে জুন রবিবার” লায়ন্স ক্লাব অফ কন্টাই বালুচরী”র ২০-২১লায়ন্স বর্ষের নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের জনমঙ্গল সমিতির সংহতি হলে এই অভিষেক পর্বে পৌরহিত্য করেন বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট সুমিত রঞ্জন পাহাড়ী, ছিলেন প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর নির্মলেন্দু বসু, কোষাধ্যক্ষ রুমা রথ,সদস্য এনামুল আলি খান ,শরদিন্দু চৌধুরী,জোন চেয়ারপারর্সন ডা: গৌতম কুমার জানা ও অর্ণব মাইতি, সুজয় কুমার বেরা, ইন্দ্রজিৎ জানা প্রমুখ ।বিদায়ী সম্পাদক সারা বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। বিদায়ী কোষাধ্যক্ষ সলিল ভৌমিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।


