দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                    আজ ২৮শে জুন এগরা প্রিন্স ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘর ছাড়তেই নিষেধ স্বাস্থ্য প্রশাসনের। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতেএগরা পুরসভাΨর ১৪নং ওয়ার্ডের “এগরা প্রিন্স ক্লাব”এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এদিনের রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। ছিলেন ক্লাব সভাপতি শংকর পাত্র, সমাজ সেবী স্বপন মাইতি প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সম্পাদক রবীন্দ্রনাথ মাইতি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *