
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। আজ ২৪ শে জুন রবিবার এগরা-২এর দুব্দা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় পশ্চিম খাগদায়। সভায় যুবশক্তি কর্মসূচিকে প্রসারিত করা ও বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক সমরেশ দাস। তিনি তার বক্তব্যে করোনা মোকাবেলায় কেন্দ্র সরকারের ব্যর্থতা, পরিযায়ী শ্রমিক নিয়ে অদূরদর্শিতা, সীমান্ত সমস্যা নিয়ে নমনীয়তায় যে প্রতি নিযয়ত জোয়ানদের আকছার মৃত্যু, পেট্রো পন্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধির চাপে সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ যে কেন্দ্র তা তুলে ধরে তীব্র সমালোচনা করেন। পাশাপাশি সাম্প্রতিক করোনা ও আম্ফান ঝড় মোকাবেলায় সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।দুটি বিপর্যয় মোকাবেলায় সরকারের গণমুখি প্রকল্প গুলি সবার অবগতির এবং কর্মীদের বাড়ি বাড়ি প্রচারের কথা বলেন। তিনি বলেন ২০০৯ সালে সিপিএম এর মোকাবেলা করেছি, সাংগঠনিক শক্তি আমাদের যথেষ্ট মজবুত। যুবশক্তির বিকাশে করনীয় বিষয় গুলি তুলে ধরেন উপস্থিত যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ পাত্র।নতুন প্রজন্মের ছেলেদের সাংগঠনিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনকে শক্তিশালী করতে যুবকদের অগ্রণী ভূমিকা নিতে হবে তা উল্লেখ করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ পঞ্চায়েতের প্রধান রাজনারায়ন মান্না, জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস, যুব সভাপতি স্বপন পাত্র প্রমুখ। সভায় অঞ্চল কনভেনার দায়িত্ব দেওয়া হয় অভিষেক সাউকে। সভায় পৌরোহিত্য করেন অনন্ত ধাড়া। সভার শুরুতে চীন ও ভারত সীমান্তের লাদাখে চীনের আক্রমণে শহীদ ২০ ভারতীয় জোয়ানের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি সুম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ব্লক যুব নেতৃত্ব।