গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                   আজ ২৮শে জুন রবিবার এগরা -২পঞ্চায়েত সমিতির মিটিং হলে ব্লক তৃণমূলের সভা হয়। আম্ফানে ক্ষতিগ্রস্ত বাড়ি ও পান বরজের ক্ষতিপূরণ বরাদ্দ করেছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের ত্রাণে তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ উঠেছে সর্বত্র। এই ব্লকে সেই অভিযোগ প্রমাণিত হলে নেতাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া। তিনি বলেন ব্লক ৭০০ইউনিট পেয়েছিল সবার এ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তালিকা প্রতি পঞ্চায়েতের জানা, যাদের পাওয়া উচিৎ নয় এমন সংখ‍্যা হাতে গোনা, বুঝিয়ে তাদের থেকে টাকা নিয়ে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কে দেওয়া যায় সেই লক্ষ্যে হাঁটতে হবে কর্মীদের। “কোথাও আমাদের লোক দূর্নীতি করলে আমরা ছেড়ে কথা বলবো না। দলের যে সব নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    দলের নীতি- আদর্শ থেকে যাঁরা বিচ্যুত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” সভায় আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কম থাকলেও আমাদের দেশে পেট্রোল- ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধির তীব্র সমালোচনা করা হয়। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব রাজকুমার দুয়ারী, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, মহিলা সভানেত্রী ও কর্মাধক্ষ‍্য আরতি মুন্ডা, কোরকমিটির সদস্য তথা মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায়চৌধুরী, শ্রীমন্ত মান্না, নির্মল পাত্র, কিশোর গোপাল ভূঞা, মির্জা নাসের হোসেন বেগ, নিধুরাম গিরি প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *