
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। ২৮ শে জুন রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতর এক সদস্যের। এদিন দুপুরে বাড়ির কাছে একটি গাছের ডাল কাটতে গিয়ে দুর্ভাগ্যক্রমে বিদ্যুৎ সংস্পর্শে এলে মঞ্জুশ্রী পঞ্চায়েতের আড়িয়া পোতা সংসদ সদস্য বলরাম মন্ডল (৩৭) এর মৃত্যু হয়।খবর পেয়ে এগরা থানার পুলিশ মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তে পাঠায়।একটি পেস্টিসাইডস কোম্পানীতে এজেন্সির কাজ করত স্বচ্ছ ভাবমূর্তির এই যুবক। বলরাম ২০১৮ তে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য।রাজনীতিতে এসে প্রথম ২০১৩ তে সি পি আই দলে যুক্ত হয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়ে পরাজিত হন।সদা হাস্যময় মিশুকে পরোপকার তর তাজা যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বাড়িতে ৫বৎসরের শিশু পুত্র সহ স্ত্রী ও অসংখ্য গুনগ্ৰাহী রেখে অকালে ঝরে গেলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশকরে মঞ্জুশ্রী পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মাইতি ও উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী বলেন আমরা এক নিষ্ঠাবান সহ যোদ্ধাকে হারালাম। এই ঘটনা দুর্ভাগ্য জনক।
