
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। জুন রবিবার খেজুরি ২ ন. ব্লকের নিচকষবা পঞ্চায়েত এলাকার আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে জাতীয় স্তরের সেচ্ছাসেবী সংগঠন ইন্ডিয়া ডোনেট সংস্থা। একে COVID-১৯ এর প্রভাবে জনজীবন বিপর্যস্ত তারপরে সুপার সাইক্লোন আমফানের প্রকোপে মানুষের প্রচুর ক্ষতি হয়। জাতীয় স্তরে র স্বেচ্ছাসেবী সংগঠন ইন্ডিয়া ডোনেট এস এর আর্থিক সহযোগিতায় ও কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে জেলার খেজুরী ২এর নিচকসবা পঞ্চায়েতের ৭টি গ্রামের ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার হাতে চাল-১০ কেজি, ডাল-১ কেজি, তেল ১ লিটার, সোয়াবিন, ১ কেজি ছাতু, বিস্কুট ১ প্যাকেট, ১ কেজি সার্ফ, মাক্স ও ৪ টি করে সাবান বিতরণ করলেন কাজলা জনকল্যান সমিতি।

