গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                                 আজ ২৯শে সোমবার বিকালে এগরা শহরে একগুচ্ছ দাবির সমর্থনে যৌথ বিক্ষোভ, পথসভা এবং শেষে এগরা পৌর প্রশাসক প্রধান  শংকর বেরার কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে বামফ্রন্ট, কংগ্রেস, এন সি পির নেতৃত্ব ও সমর্থকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সিপিআইএমের ভুবন খাটুয়া, সমীর সামন্ত, সি পি আই এর পলাশ আচার্য,এন সি পি দলের সুকুমার রায়, গৌতম জানা, কংগ্রেসের অমিতাভ জানা প্রমুখ। সকলে পথসভায় দাবি গুলির সমর্থনে বক্তব্য রাখেন। দাবিগুলির অন্যতম পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা,করোনা ও আম্ফানের ত্রাণ বন্টনে সর্বস্তরে সর্বদলীয় কমিটি গঠন করা, দলীয় অফিস থেকে ত্রাণ বন্টন বন্ধ করা, এগরা পৌরসভায় জল নিকাশি ব্যবস্থার দ্রুত মেরামতি, পরিযায়ী শ্রমিকদের সবরকম সাহায্য দান, ত্রাণে দুর্নীতি বন্ধ করা প্রভৃতি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *