
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। আজ সোমবার কাঁথি দেশপ্রাণ ব্লক জুড়ে প্রতি অঞ্চলে জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা যুব তৃণমূল নেতা ও জেলা টেলি টাওর্য়াস অ্যাসোশিয়েশানের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য উত্তম বারিকএর নেতৃত্বে ভারত চীন সীমান্তের লাদাখে ২০ শহীদ জোয়ানের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়। শহীদ স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ পরিবারে সমবেদনা জানান হয়,মোমবাতি জ্বলে মৌন মিছিলে অংশগ্রহণ ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরাজকান্তি গুড়িয়া, দেশপ্রাণ ব্লক যুব তৃণমূল সভাপতি তথা আঁউরাই পঞ্চায়েতের উপ-প্রধান দেবাশীষ ভূঁইয়া, বসন্তিয়া অঞ্চল যুব নেতা রাজেশ অধিকারী ,মুকুন্দপুর বাজার ব্যবসায়ী সমিতির অঞ্জন দে এবং দেশপ্রান ব্লক ও সমস্ত অঞ্চল এর বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।
