
প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব পশ্চিম। আজ ২৯শে জুন সোমবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের দূর্নীতিও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে পথ অবরোধ বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে।গতকাল খেজুরীতে জেলা সম্পাদক পবিত্র দাসের উপর তৃণমূলের নেতা ও কর্মীদের বোমা ও বন্দুক নিয়ে হামলা, তাকে গুলি করে প্রাণে মারার চেষ্টা, আজ খেজুরী -১ মন্ডলের অন্তর্গত কামারদা অঞ্চলের আলি আমজাদচক বুথের সম্পাদক আহমদ আলী খানকে তুলে এনে মারধর ও খুনের চেষ্টা, ধারাবাহিক পুলিশী নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই ধিক্কার ও অবস্থান বিক্ষোভ।কাঁথি মেছাদা বাইপাসে প্রতিকী অবরোধ ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, দলের জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, ঝাড়গামের সাংসদ কুনার হেমব্রম, অরুপ দাস, অসীম মিশ্র, রমাকান্ত প্রধান, সম্পাদক নবীন প্রধান, মানিক দাস, কল্লোল কর, ডা:দেবাশীষ সামন্ত, সোমনাথ রায়, ড:কমলেশ মিশ্র, ড:অমলেন্দু পাহাড়ী, কমলেন্দু পাহাড়ী, বিদেশ বসু মাইতি, বিমান জানা, নীলেশ মন্ডল, সৌরভ মাইতি প্রমুখ।
কাঁথি মেচেদা বাইপাশে অবস্থান বিক্ষোভ শুরু করার পর এক প্রতিনিধিদল কাঁথি থানার আই সি সুনয়ন বসু ও কাঁথির এস ডি পি ও- এর কাছে কয়েক দফা দাবি সহ ডেপুটেশন দেয়। কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত থানায় ডেপুটেশন ও পথ অবরোধ হয়। গতকাল আহত পবিত্র দাস এর পরিবারের সঙ্গে আজ নেতৃত্বগণ দেখা করতে যাবার আগে বাজকুলে পথ আটকায় পুলিশ ।উপস্থিত রাজ্য যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খাঁন বসে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। সঙ্গে ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক তাপস ঘোষ সৃজন মন্ডল, জেলা যুব মোর্চার সভাপতি অরূপ দাশ প্রমুখ। পটাশপুরে অনুরূপ বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বদেন মোহনলাল শী, দেবম পাল। এগরা শহরে সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ, স্বাধীন দাস প্রমুখ নেতৃত্ব দেন। ভগবানপুরে -১এ এই কর্মসূচির মধ্যে ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেন কাজলাগড় পঞ্চায়েতের দুই বারের প্রাক্তন প্রধান গৌরবিহারী দাস। গৌরবিহারী বাবু একদা ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। দীর্ঘদিন ভগবানপুর -১ এর জাতীয় কংগ্রেস সভাপতি ছিলেন।