
ষগৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। COVID-১৯ এ বিপর্যস্ত জনজীবন, তারপরে আমফানে ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুরের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। নায়াপুট পঞ্চায়েত ও কাজলা জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এবংজাতীয় স্তরের এনজিও “গুঞ্জ ” এর আর্থিক সহযোগিতায় কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপুট পঞ্চায়েতের দামোদরপুর কালভাট থেকে হামিরপুর পর্যন্ত রাস্তা মেরামতি করন, মাইতি পাড়া” অনূদিত সংঘ’ র পুকুর পরিষ্কার এর জন্য ৫০ দুস্থ: পরিবারকে কাজের বিনিময়ে উপকরণ ( চাল-১০ কেজি, ডাল-২ কেজি, তেল ১ লিটার, সোয়াবিন -১ প্যাকেটে, চিনি ৫০০) বিতরণ করলেন কাজলা জনকল্যাণ সমিতি।


