
গৌরীশংকর মহাপাত্র :এগরা:কাঁথি :পূর্ব মেদিনীপুর। সোমবার পটাশপুর-২ পঁচেট অঞ্চল যুব তৃণমূলতৃণমূলের উদ্যোগে ডেঙ্গু প্রতরোধ অভিযান করা হয়। বর্ষা মরশুমে গ্ৰামাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে না দেখা যায় সেই লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে এলাকার মা-মাটি-মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। কর্মসূচিটি পালনে সম্পূর্ণ অনুপ্রেরণা দিয়ে সবরকমের সহযোগিতা করেন পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলমাধব দাস অধিকারী।

