
দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ২৯ শে জুন সোমবার বালিঘাই বারোয়ারি তলায় আগামী ৩রা জুলাই যে ,কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ বাম ও সহযোগী দলগুলি দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে তাতে এগরা মহকুমা জুড়ে কর্মসূচির প্রস্তুতি সভা হয়। তাতে কর্মসূচি সফল করার আহবান জানানো হয় ।সভায় পৌরহিত্য করেন বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কেনারাম সাউ। ৩রা জুলাই আন্দোলনের সমর্থনে প্রস্তাব রাখেন সুদীপ্ত মাইতি। প্রতিবাদ দিবসের সমর্থনে বক্তব্য রাখেন সি আই টি ইউ’র জেলা সম্পাদক সুব্রত পন্ডা। তিনি তার বক্তব্যে বলেন দেশব্যাপী যে প্রতিবাদ দিবস এর ডাক দেওয়া হয়েছে সেই আহ্বানকে জেলার প্রতিটি ব্লক, মহকুমা ,পৌরএলাকা, কারখানা ও কর্মস্থলে ছড়িয়ে দিয়ে এই সরকারের শ্রম বিরোধী, শ্রমিক-কৃষক বিরোধী, জনবিরোধী ও দেশবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর ও শ্রমজীবী মানুষের অসহযোগ ও অমান্য তার এই যৌথ আন্দোলনকে ব্যাপক ও সার্বিক রূপ দিতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণপদ মাইতি, আই এন টি ইউ সি’র ব্লক সম্পাদক সুবল জানা,১২ ই জুলাই কমিটির পঞ্চানন দলাই, এন সি পি শ্রমিক সংগঠনের বরুণ গিরি প্রমুখ।


