গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                               মঙ্গলবার ভগবানপুর-২এর পাঁউশী অন্ত‍্যোদয় অনাথ আশ্রমের উদ্যোগে এবং আম্ফান রিলিফ কমিউনিটি পাটঙলির সহযোগিতায় ভগবানপুর -২এর বরোজ পঞ্চায়েতে খাদ‍্য সামগ্ৰী বিতরণ হয়। পঞ্চায়েতের বিজয়নগর ,পাঁউশী প্রভৃতি এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পাটুলি রিলিফ কমিউনিটির পক্ষে ঈষাণী সেনগুপ্ত ও কমিউনিটির অন্যান্য সদস্য সদস্যরা পরিবারের লোকেদের ১০ কিলো চাল ,১ কেজি ডাল ,৫০০ সোয়াবিন, লবণ ও চিনি ইত্যাদি ত্রাণ সামগ্রী হিসেবে তুলে দেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান ভৌমিক, ভগবানপুর-২পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ রাধারানী খাটুয়া,বিশিষ্ট সমাজসেবী সুভাষ খাটুয়া ও অন্ত‍্যোদয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *