
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহের স্মরণে “হুল দিবস” উদযাপন হয় ৩০শে জুন। মঙ্গলবার নবগঠিত ঝাড়গামে সিধু ও কানু সাঁওতাল বিদ্রোহে শহীদ দুই ভায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে ও ধামসা বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ,জল সম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী জননেতা শুভেন্দু অধিকারী। তিনি আদিবাসী সমাজের মানুষদের শ্রদ্ধা জানিয়ে বলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রাণ দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহে শহীদ দুই ভাই সিধু ও কানু , ভৈরব, চাঁদরা দেশের জন্য এদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তা ইতিহাস হয়ে আছে। স্বাস্থ্যবিধি মানায় অরণ্য সুন্দরী ঝাড়গামে কালান্তর মহামারী করোনা ভাইরাস তেমন থাবা বসাতে পারেনি, কারণ আপনারা পরিবেশ সুস্থ্য রেখেছেন। অনুষ্ঠানে ৮জন মাঝিকে সংবর্ধনা দেওয়া হয়, ১০টি আদিবাসী দলকে মাদল উপহার দেন। তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন আপনারা এলাকার শান্তি রক্ষা করুন, সকলে মিলেমিশে ভালো কাজ করবেন সুস্থ্য থাকবেন। সাঁওতাল জনগোষ্ঠী অধ্যুষিত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়।
