
দৈনিক আবেশভূমি ডেক্স:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। মঙ্গলবার খড়াই গোবর্ধনপুর ইটাবেড়িয়া রাস্তায় চন্দনপুরের কাছে মোটর বাইকের সঙ্গে মদ বোঝাই মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল শিবশঙ্কর দাস (২৭)নামের এক যুবকের।মৃতের বাড়ি পটাশপুর থানার রামচন্দ্রপুরে। জানা গিয়েছে, এদিন বিকেলে মোটর বাইকে এগরা থেকে মেয়ের জন্ম সার্টিফিকেট নিয়ে শিবশংকর প্রতাপদীঘির দিকে বাড়ি যাওয়ার সময় হঠাৎই আড়গোয়াল দিক থেকে আসা একটি দ্রুত গতির মদ বোঝাই মারুতির মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনার পর মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ঝোপের মধ্যে ঢুকে পড়ে।স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিবশংকর কে মৃত বলে ঘোষণা করে।পাশাপাশি মারুতি চালকের চিকিৎসা চলেছে। মারুতির ভেতরে কাপড় চাপানো কয়েক পেটি মদের বোতল পাওয়া গিয়েছে। মারুতি চালক মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনা দাবি স্থানীয়দের।পটাশপুর পুলিশ মারুতি গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
