গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।।                                            মঙ্গলবার ৩০শে জুন আঁউরাই গ্রাম পাঞ্চায়তের ছনবেড়া বাজারে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্থিক সহযোগিতায় দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় তৃতীয় দিন আম্ফানে ক্ষতিগ্রস্ত বাড়ির দুঃস্থদের ত্রিপল বিতরন হয়।

    ক্ষতিগ্রস্ত দের হাতে ত্রিপল তুলে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা, সঙ্গে জেলাপরিষদের অধ্যক্ষ তথা চালতি নগেন্দ্র বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ কুমার বেরা, দেশপ্রাণ ব্লকের বি ডি ও মনোজ মল্লিক , দারিয়াপুর পঞ্চায়েতের উপ প্রধান বলাই লাল পয়ড়‍্যা, চালতি পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত, সরদা পঞ্চায়েত প্রধান রাকেশ মাইতি, সমাজসেবী পুলিন নায়ক, ইন্দুভূষণ গিরি,নন্দগোপাল শীট, সহ দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষগণ। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ফুল কুমার বেরা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *